বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

সৌদির প্রশংসায় পঞ্চমুখ রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ক্লাব আল নাসের। দলের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি ২০ কোটি মার্কিন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৮ বছর বয়সি রোনালদো। তারপর থেকে আল নাসেরের হয়ে গতকাল পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগিজ তারকা। 

এদিন ম্যাচ শেষে সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।’রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হয়ে উঠবে। তবে এজন্য সময় লাগবে, ভালো খেলোয়াড় লাগবে, পর্যাপ্ত অবকাঠামো লাগবে।’

বিশ্বের অন্যতম সেরা এই তারকা ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশ হিসেবে সৌদি আরবের অনেক সম্ভাবনা। সৌদি আরবের জনগণ দুর্দান্ত। তাই আমি মনে করি, এই লিগও একসময় দারুণ একটা লিগ হয়ে উঠবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit