শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শেষ মুহূর্তের গোলে রাসেলকে হারিয়ে তৃতীয় সেরা কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৩ মে) কিংস অ্যারেনায় ২-১ গোলের জয় পেয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। বৃষ্টিতে এদিন মাঠ ছিল একেবারে ভেজা। বলে ছিল না গতি। প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল লং পাসে। বল পায়ে ছুটলেও ফুটবলাররা রাখতে পারছিল না নিজেদের নিয়ন্ত্রণ। এর মধ্যে ছয় মিনিটেই দুর্ভাগ্য ভর করে বসুন্ধরা শিবিরে। বক্সের ভেতর চার্লস দিদিয়েরকে ফাউল করে বসেন বসুন্ধরার ডিফেন্ডার তপু বর্মন।

ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি দিদিয়ের। এগিয়ে যায় শেখ রাসেল। পরের মিনিটেই গোলের সুযোগ মিস করে বসুন্ধরা। মিগেল দামাসেনার ক্রসে গোলবারের সামনে থেকে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুমন রেজা। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ নষ্ট করে কিংসের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করতে পারতো শেখ রাসেল। ৪৬ মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেন দীপক রায়। ইয়াসিনকে বোকা বানিয়ে ক্রস দেন ফাঁকায় থাকা সুজনকে। তবে তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

পরিস্থিতি অনুকূলে না দেখে বসুন্ধরা কোচ দলের শক্তি বাড়াতে মাঠে নামান রবসন রবিনিও, দোরিয়েলতন গোমেজদের। দুই ব্রাজিলিয়ান মাঠে নামার পর চাপ বাড়ে রাসেল শিবিরে। তবে গোল পেতে বেশ ভুগতে হয়েছে কিংসকে। শেষমেশ ৮৫ মিনিটে দলকে সমতায় ফেরাতে সফল হন রবসন। ডি-বক্সে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে শট নেন এই ব্রাজিলিয়ান। খালেকুজ্জামানের গায়ে লেগে বল জালে জড়ায়। এরপর ম্যাচের যোগ করা সময়ের শুরুতেই দোরিয়েলতনের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে আচমকা জোরালো শটে বল জালে জড়ান মিগেল।

কিছুই বুঝে উঠতে পারেননি শেখ রাসেলের গোলরক্ষক। তাতে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এর আগে ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে কিংস আর আবাহনীর বিপক্ষে রাসেল হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায়। আগামী ৩০ মে আসরের ফাইনালে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit