রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

কাঁঠাল মিষ্টি কিনা বুঝবেন কীভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে ফলের মৌসুম। বাজার ইতিমধ্যে কাঁঠাল, আম, লিচু, তরমুজ বিভিন্ন মৌসুমি ফলে ছেয়ে গেছে। তবে অনেক সময় পাকা বা ভালো বলে কাঁচা ফল ধরিয়ে দেন বিক্রেতারা। এ ছাড়া অনেক মিষ্টি হবে ভেবে বাসায় ফল আনার পর তা আর খাওয়ার উপযুক্ত থাকে না।

সময় এখন পাকা কাঁঠালের। স্বাদে অতুলনীয় মিষ্টি পাকা কাঁঠালে আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও চিনি। কিন্তু পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে অনেকেই ভুল করেন।

তাহলে বাহির থেকে কীভাবে বুঝা যাবে যে কাঁঠালটা পরিপক্ক এবং খেতে মিষ্টি হবে। চলুন জেনে নেই কিছু উপায়।

১. কাঁঠালটি মিষ্টি কি না, তা বোঝার জন্য প্রথমেই নজর দিন কাঁঠালের রং এ। পাকা কাঁঠালের রং ই আলাদা হয়। যদি দেখেন, কাঁঠালের অনেকটা অংশ সবুজ, তাহলে বুঝতে হবে কাঁঠালটি এখনো পাকেনি। কাঁচা থাকলে স্বাভাবিকভাবেই কাঁঠাল মিষ্টি হবে না। কাঁঠালের রং যদি হলুদ হয়, তাহলে সেই কাঁঠালটি পাকা। কাঁঠাল পাকলে তা মিষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২. কাঁঠাল চেনার অন্য একটি উপায় হলো গন্ধ পরীক্ষা করা। যদি কাঁঠাল পাকা হয়, তবে মিষ্টি একটা গন্ধ আসবে। পাকা কাঁঠালের সুগন্ধ ছড়াবে। কাঁঠালের গন্ধ অত্যন্ত তীব্র ও সুমিষ্ট। ফলে কাঁঠাল যদি সত্যি পাকা হয় তাহলে কাঁঠালের পাশে গেলেই গন্ধ পাবেন।

৩. কাঁঠাল ভালো কি না, তা চেনার আরও একটি উপায় হলো–হাত দিয়ে কাঁঠালটি আলতো করে চেপে দেখা। কাঁঠালটি শক্ত থাকলে তা না কেনাই ভালো। আর যদি দেখেন, কাঁঠালটি নরম, তাহলে তা পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।

৪. অনেক সময় ক্রেতার চাহিদায় কাঁঠাল ভেঙে বা কেটে বিক্রি করা হয়। এভাবে কাঁঠাল কেনার ক্ষেত্রে ভেতরের কোষগুলো যেন অক্ষত, নরম ও তাজা থাকে, তা দেখে কেনাই বুদ্ধিমানের কাজ।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit