শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

ব্রাজিলে বার্ড ফ্লু, সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দুটি রাজ্যে বার্ড ফ্লু (এভিয়েন ফ্লু) ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশটির বেশ কিছু প্রাণীর দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একারণে ব্রাজিলজুড়ে আগামী ছয় মাসের জন্য প্রাণীবিষয়ক জরুরি স্বাস্থ্য সতর্ককতা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লাতিন আমেরিকার এ দেশটির এসপিরিতো সান্তো রাজ্যে সাতটি প্রাণীর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এছাড়াও রিও ডি জানেরিওতেও একটি প্রাণীর দেহে এ ভাইরাস পাওয়ার খবর জানা গেছে ।

বিশ্বের সবচেয়ে বড় মুরগির মাংস রপ্তানিকারক দেশ ব্রাজিল। এই মুরগি রপ্তানি করে দেশটি বছরে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলই মূলত এই মুরগির সবচেয়ে বড় উৎপাদন এলাকা। তবে যেসব অঞ্চলের প্রাণীর দেহে বার্ড ফ্লু শণাক্ত হয়েছে , সে অঞ্চলগুলো এ এলাকা থেকে বেশ দূরে।

দেশটির কর্তৃপক্ষের দাবি, অতি সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এই সতর্কতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবে।

সে কারণে আগাম সতর্কতা হিসেবে ব্রাজিলজুড়ে আগামী ১৮০ দিনের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

কোন একটি খামারে একটি মুরগির দেহে এ ভাইরাস শনাক্ত হলে , পরে তা দ্রুত বড় আকারের মুরগির পালে ছড়িয়ে পড়তে পারে। এমনকি বন্য পাখি থেকে অন্য প্রাণীর মধ্যেও এ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণীর দেহেও এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit