শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

‘এ’ দল নিয়ে সিডন্সের পরিকল্পনা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২৫ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের ব্যাটিং উন্নতির জন্য সাবেক কোচ জেমি সিডন্স এখন কাজ করছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। ‘এ’ দলের খেলা না থাকলে কাজ করবেন বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স ইউনিটে। সঙ্গে নানা সময়ে ব্যাটসম্যানদের নিয়ে ক্যাম্পও করবেন। যেখানে তার মূল কাজ জাতীয় দলের জন্য ব্যাটসম্যান প্রস্তুত করা। 

এক সময়ে তামিম, সাকিব, মুশফিকদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করেছিলেন সিডন্স। তার হাত ধরেই বড় মঞ্চে তামিমরা নিজেদের মেলে ধরার সাহস পেয়েছেন। পেয়েছেন সেই স্কিল। সিডন্সের কাজ এখন ভবিষ্যতের ব্যাটসম্যান খোঁজা। এজন্য আফিফ, সাইফ, জয়দের নিয়ে কাজ করছেন সিলেটে।

বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ করা এই কোচ সোমবার বলেছেন, ‘চলুন আমরা সঠিক ধারনা নিই। আমি কখনো বলিনি, আমি জাতীয় দলের সঙ্গে কাজ করতে চাই না। আমি জাতীয় দলের সঙ্গেও কাজ করতে ভালোবাসি। আসলে কোথায় কাজ করছি সেটা খুব একটা গুরুত্ব বহন করে না। আমি ব্যাটসম্যানদের উন্নতিতে কাজে আসতে পারি। জাতীয় দল হচ্ছে এমন একটি জায়গা যেখানে উন্নতির সুযোগ কম এবং সেখানে খুব একটা প্রয়োজন হয় না। এখানে যারা এখন আছে তারা কিন্তু আগামীতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। আমি নিশ্চিত করতে চাই, তারা জাতীয় দলে নির্বাচনের আগে যেন পরিপক্ক হয়ে ওঠে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে তারা কোনো সহজ বল পাবে না।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit