শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দুর্গাপুরে ধান ক্রয়ে ওজনে কারচুপিতে, ব্যবসায়িকে অর্থদন্ড

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন হাট-বাজারে ধান ক্রয়ে কৃষকদের কাছ থেকে ওজনে ধান বেশি নিচ্ছেন ব্যবসায়িরা। এ অভিযোগে দুই ব্যবসায়িকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, চলতি বোরে মৌসুমে অত্র এলাকায় এসময় ধানের বাজারগুলো জমে উঠে। প্রতিদিনই বাজারে আসছে নতুন ধান। বাজারে ধান নিয়ে আসলেও স্বস্তিতে নাই কৃষক। মহাজনদের শক্ত সিন্ডিকেটে প্রতি বছরের মতো এবারও ওজনে কারচুপি সহ হয়রানির মুখে পড়েছেন সাধারণ কৃষক। ওজনে কারচুপির অভিযোগে উপজেলার বিভিন্ন হাটবাজারে চালানো ভ্রাম্যমান আদালতের অভিযান। এ অভিযানে শিবগঞ্জ বাজারে ২ ব্যবসায়িকে ৪ হাজার টাকা অর্থদন্ড সহ অন্যান্য সকল ব্যবসায়িকে সতর্ক করে দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান, ধান ক্রয়ে ওজরে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়িকে অর্থদন্ড করে ওজন বিষয়ে সকল ব্যবসায়িদের সর্তকতাও করা হয়েছে। কৃষকদের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit