শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এমদাদুল হক (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ মে) সকালে পৌর শহরের নাজিরপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল হক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ও নিহত কৃষক জাহেদ আলী একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহত কৃষক জাহেদ আলীর পরিবার জানায়, যৌতুকের শালিস মীমাংসাকে কেন্দ্র করে জাহেদ আলীর সঙ্গে আবুল বাশার বাবুল, আব্দুস ছালাম ও তার ছেলে এমদাদুল হকের শত্রুতা সৃষ্টি হয়েছিল। এরই জেরে গত ৯ এপ্রিল বিকেলে বেগুনের চারা দেয়ার কথা বলে আব্দুস সালামের বাড়িতে জাহেদ আলীকে ডেকে আনা হয়। পরে বেগুন খেতে ওই ঘটনায় আব্দুস সালাম ও জাহেদ আলীর বাকবিতন্ডতার এক পর্যায়ে আবুল বাশার বাবুল, আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুল হক দা দিয়ে জাহেদ আলীকে কুপিয়ে হত্যা করে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনার পর থেকেই প্রধান আসামি এমদাদুল হক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল ৯টার দিকে তার চাচাতো বোন জামাই মাজহারুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ আলী হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit