বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

আফগান সিরিজে সাকিবের খেলা নিয়ে যা বললেন নান্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১২ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তারা একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে। আফগান সিরিজে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ফিল্ডিংয়ে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সাকিব। 

সাকিবের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম গত ১৩ মে বলেন, দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় সাকিব ডান তর্জনীতে চোট পেয়েছেন। তার এক্সরে করানো হয়েছে, ফ্র্যাকচার ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত ছয় সপ্তাহ সময় লাগে। যে কারণে ১৪ জুন শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সার্ভিস পাবে দল। 

এ ব্যাপারে জতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সাকিব বিশ্রাম চায় কিনা এমন কোন আলোচনা হয়নি। ইনজুরি থেকে ছয় সপ্তাহ লাগবে তার সেরা উঠতে, টেস্ট সিরিজ সে মিস করবে। ওয়ানডে সিরিজের আগে যেহেতু কিছু সময় আছে, ঈদুল আযহার পরে ম্যাচ হবে, আমরা আশা করছি সে ওয়ানডে দলে থাকবে। আফগানিস্তান ক্রিকেট দল টেস্ট ম্যাচ শেষে ভারত সফরে যাবেন। ৫ জুলাই এসে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit