রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

৩ পানীয়: নিয়মিত খেলে চুলের ঘনত্ব এবং দৈর্ঘ্য বাড়বে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বয়স বাড়ছে। চুল কমছে। ঘনত্বের পাশাপশি চুলের দৈর্ঘ্য কমতে কমতে কাঁধ ছুঁয়েছে। আয়নার সামনে দাঁড়ালে অনেকেরই তা মালুম হচ্ছে। চিকিৎসকেরা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ঘনত্ব কমে যাওয়া, চুলের মেলানিনের পরিমাণ কমে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু সারা দিনে যত চুল ঝরে পড়ে সেই অনুপাতে যদি নতুন চুল না গজায়, তখনই মাথা ফাঁকা দেখায়। চুল ঝরে পড়া থেকে মুক্তি পেতে অনেকেই চুল ছোট করে কেটে রাখেন। সে ক্ষেত্রে চুল বাড়তেও পারে না।

পুষ্টিবিদদের মতে, চুলের সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে গেলে শুধু বাইরে থেকে পরিচর্যা করলে হবে না। ভিতর থেকেও যত্ন নিতে হবে। সে ক্ষেত্রে ঘরোয়া ৩ পানীয়ের উপর ভরসা রাখতে বলছেন পুষ্টিবিদরা।

১) প্রোটিনে ভরপুর পানীয়

মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোপন রহস্য প্রোটিনে সমৃদ্ধ ডায়েট। তবে মাছ, মাংস বা ডিমের মতো আমিষ প্রোটিনের পাশাপাশি উদ্ভিজ্জ প্রোটিনও কিন্তু বেশ উপকারী। প্রোটিনে ভরপুর স্মুদি বানাতে গ্রিক ইয়োগার্ট, কলা এবং কাজুবাদাম— এই তিন উপাদান ব্যবহার করা যায় অনায়াসেই।

 

২) আয়রনে সমৃদ্ধ পানীয়

 

দেহে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং শরীরে সমস্ত কোষে অক্সিজেন পৌঁছে দিতে আয়রনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রক্ত সঞ্চালন ভাল হলে চুলের ফলিকলগুলিতেও পর্যাপ্ত পুষ্টি পৌঁছয়। যা চুলের বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। প্রতি দিন শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রনের জোগান দিতে আলুবোখরা, বিট এবং পালং— এই তিন উপাদান দিয়ে তৈরি করে নিন স্মুদি।

৩) অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর পানীয়

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনে প্রভাব পড়ে চুলে। তার উপর পরিবেশে বাড়তে থাকা দূষণ এবং রাসায়নিকের ব্যবহারে চুলের হাল ক্রমশ খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন প্রকার বেরি, আপেল এবং শসা দিয়ে বানিয়ে নিন স্মুদি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর স্মুদি ফ্রি-র‌্যাডিকাল ড্যামেজের হাত থেকে চুলকে সুরক্ষিত রাখে।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit