বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যান সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও অভিষেক

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮৮ Time View

আবু জাহের, শেরপুর, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে শনিবার পৌরসভা হলরুমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র ও কাঁচামাল ব্যবসায়ী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু, কাউন্সিল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বদরুল ইসলাম পোদ্দার ববি, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ফিরোজ আহম্মেদ জুয়েল, উকিল উদ্দিন, মহিলা কাউন্সিলর করুনা রানী, মেয়র এর পিএস জসিম উদ্দিন মন্ডল, ধুনটমোড় বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সওকত খন্দকার, কার্যকরী সভাপতি জানে আলম মিন্টু, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের প্রমুখ।

অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম ঠান্ডু, কার্যারি সভাপতি আব্দুস সালাম শেখ, সহ সভাপতি সাইদুল মন্ডল, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারন সম্পাদক মাহফুজার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ এরশাদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যান সম্পাদক ইনছান আলী, প্রচার সম্পাদক আলম হোসেন, ধর্মীয় সম্পাদক আমির হোসেন, ক্রীড়া সম্পাদক রতন ইসলাম কে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জানে আলম খোকা।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit