শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গাজীপুরে আগুনে পুড়ল ১১ ঝুটগুদাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে ১১টি ঝুটগুদাম পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঝুটগুদামে আগুন লাগে। এ সময় বোরহান ও মামুনসহ ৯ জনের মালিকানাধীন ১১টি ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, সরাবো ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ঝুট মালামাল ও ১১টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্র ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit