শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বঙ্গবন্ধুর কেনা হজের জাহাজ প্রমোদতরি বানিয়েছিলেন জিয়া: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ‘হিজবুল বাহার’ নামে একটি জাহাজ কিনেছিলেন। সেই জাহাজ দিয়ে তখনকার সময়ে হজযাত্রীদের পাঠানো হতো। বঙ্গবন্ধু নিজে সৌদি বাদশাহর সঙ্গে কথা বলে অল্প খরচে বাংলাদেশের মানুষের জন্য হজে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়া, ওআইসির সদস্যপদ লাভ এবং আরব-ইসরাইল যুদ্ধে আরব বিশ্বের পক্ষে সমর্থন জানিয়েছিলেন বঙ্গবন্ধু।’

‘তিনি (বঙ্গবন্ধু) ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড স্থাপন করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জায়গার ব্যবস্থা করে দিয়ে যান, তাবলিগ জামাতের জন্য কাকরাইল মসজিদ ও তুরাগ নদের তীরে জায়গা করে দিয়ে যান,’ যোগ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘তাবলিগ জামাত যেন আমাদের দেশে হয়, সে জন্য বঙ্গবন্ধু নিজে ওআইসির সব দেশের সঙ্গে কথা বলে সে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বেতার এবং টেলিভিশনের শুরুতে যাতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, সে ব্যবস্থাও করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে মদ-জুয়াকেও নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু।’তিনি বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী। আমাদের ইসলাম হজরত নবী করিম (সা.)-এর ইসলাম। যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্ত্র।’

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আপনারা হজে গিয়ে আল্লাহর কাছে সেই দোয়া করবেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর হজযাত্রা সহজ করতে নানা উদ্যোগ নিয়েছি। ই-হজ ব্যবস্থাপনা, মক্কা রোড সার্ভিসের ব্যবস্থা আমরা করে দিয়েছি। ফলে হজ ব্যবস্থাপনা আজ অনেক সহজ হয়েছে। সমস্ত কার্যক্রম আমরা সহজ করে দিয়েছি; যাতে হজযাত্রীদের কোনো ধরনের কষ্ট না হয়।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit