মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্যাতন, মূলহোতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৮৬ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের মধুখালী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে ১৫ বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনের ঘটনার মূলহোতা রুমা আক্তারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম রুমাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। রুমা আক্তার মাঝকান্দি এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম বলেন, গত ১৭ মার্চ মধুখালীর আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে রুমাকে ওই বাবা-ছেলেকে পাশবিক নির্যাতনের নির্দেশ দিতে দেখা যায়। সেখানে রুমার সাথে আরও ৮-১০ জনকে নির্যাতন করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও ঘটনার পর থেকে রুমা আত্মগোপনে চলে যায়। 

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়- পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দ্রুত সময়ের মধ্যে মোট ৮ জনকে গ্রেফতার করে। আর রুমাকে গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাতে থাকে। গ্রেফতার এড়াতে এর মধ্যে রুমা একেক করে দেশের ৫টি জেলায় অবস্থান করেন। সর্বশেষ মাগুরা জেলা থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে একটি গাড়ি থেকে নামলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। 

পুলিশ জানায়, গ্রেফারকৃত রুমাকে বুধবার বিকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত আছেন তা খুঁজে বের করতে পুলিশ পক্ষ থেকে রুমার জন্য প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) নির্মম নির্যাতন করা হয়। আড়িয়াকান্দি স্কুলের এক শিক্ষিকা তার স্কুলের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী মা হারা ইভাকে তার নিজের কাছে রাখতে একটি নাটক সাজান। সেই নাটকের অংশ হিসাবে ইভার বাবা-ভাইকে শায়েস্তা করতে ধর্ষণের নাটক সাজিয়ে তাদের ধরে এনে রুমার নেতৃত্বে নারকীয় নির্যাতন চালান।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit