রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

কানে পানি ঢুকেছে? সহজেই বের করে ফেলতে পারবেন এই উপায়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গোসলের সময় কানে পানি ঢুকে বিভ্রান্তিতে পড়েননি, এমন মানুষের সংখ্যা কমই। ব্যস, দিবা-রাত্র কানে ভোঁ-ভোঁ শব্দ। যদি পানি না বের হয় তাহলে কিন্তু ঝামেলা বেশ বড়। হয়তো তখনই বোঝা যায় না, কিন্তু পরে ব্যথা, কান ভারী, কানে পুঁজ, রক্ত বেরনো ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তাই সাধারণ ব্যাপার নয়, কানে পানি ঢুকে যাওয়া।

প্রথমেই যা করবেন

নিশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পানি বের করতে হবে। একটা লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে নিশ্বাস ফেলার চেষ্টা করুন। কান থেকে আপনিই পানি বেরিয়ে যাবে।

চুইংগাম খান। খাবার চিবনোর সময় যে মুভমেন্ট তৈরি হয়, সেটা বন্ধ কান খুলতে সহায়ক।

গ্র্যাভিটিকে কাজে লাগানো দরকার। যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বেরিয়ে গেছে। এভাবে বেশ কয়েকবার করুন। পানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে।

এরপরও সমস্যা হতে পারে

 

কানে পানি ঢুকে তা বেরিয়ে গেলেও সেই পানি থেকে কানের ভিতরে এক ধরনের ফাংগাল ইনফেকশন হয়, যাকে অটোমাইকোসিস বলে। ঠান্ডা লাগলে, সর্দি বা অ্যালার্জি থেকে অনেক সময় নাক ও কানের পিছনদিকে সংযোগস্থলের ইউস্টেশিয়ান টিউবে হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কানের পর্দার ভিতরে থাকা কিছু তরল বেরোতে থাকে। যার ফলে অনেকের মাথা নাড়লেই কানের মধ্যে সবসময় পানি রয়েছে বলে মনে হয়। নেসোফেরিংসে ক্যানসার হলেও এক কানে পানি ঢোকার মতো অনুভূতি হয়।

কারণ বুঝে চিকিৎসা

সাধারণত পানি ঢুকলে তা বেরিয়ে যায়। কিন্তু কারও যদি অনবরত পানি বেরোনোর অনুভূতি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি রোগীর শ্রবণশক্তি কমে যাচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজন মতো টেস্ট করে তারপর যথাযথ চিকিৎসা দরকার। 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit