শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের মাটি কেটে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নারী ইউপি সদস্য  ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম আতংকের মধ্যে রয়েছে।গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ভূক্তভোগী চিকিৎসক উত্তম রতন মজুমদার সুধারাম থানায় নারী ইউপি সদস্য ও তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, নারী ইউপি সদস্য রোকেয়া বেগম ও তার স্বামী ফারুক হোসেন ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। ফারুক ও তার পরিবারের সদস্যরা প্রায় উত্তম মজুমদারের পরিবারের ওপর নানা অত্যাচার, নির্যাচন করে। যার ধাবাহিকতায়। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তাদের মালিকানা ও দখলীয় দক্ষিণ জগৎপুর মৌজার ৮০১, ৮০৩ ও ৮০৪ দাগের জমি থেকে জোরপূর্বক বিপুল পরিমান মাটি কেটে নিয়ে যায়। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোন ফল পাননি। উল্টো ইউপি সদস্যের পরিবারের লোকজন তাদের নানা ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ পরিস্থিতিতে বাড়িতে থাকা তার বৃদ্ধা মাসহ পরিবারের সদস্যরা সার্বক্ষনিক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারী ইউপি সদস্য রোকেয়া বেগমের স্বামী ফারুক হোসেন বলেন, ওই জমি তাদের। তারা তাদের জমি থেকে মাটি কেটেছেন। উত্তম মজুমদার এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মাটিতে গেঁথে (পুঁতে) ফেলা হবে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগৎপরে সংখ্যালঘু পরিবারের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৪:১১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit