মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷বুধবার (১৭মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে  এ কর্মসূচি পালন করা হয়।  

এসময় মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্র লীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা এসময় সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালুর জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান৷ এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।    

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/বিকাল ৪:০৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit