শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোয়াখালীতে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭)। তিনি নোয়াখালীর সদর উপজেলায় তাই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।  বুধবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , জিতু সকালে বাসা থেকে রিকশায় করে তাই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই  ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit