রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

অফিস কিংবা বাসা, সবখানেই ভুলোমন? ৩টি যোগাসনে হাল বদলাতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমে স্মৃতির দৌড়। কিন্তু কম বয়সেও ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকে। রোজ কয়েকটি ব্যায়াম করলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

প্রিয়জনকে দেওয়া কথা হোক কিংবা বসে‌র নির্দেশ— মনে রাখতে না পারলে জীবনে ঝড় বয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু কাজের চাপ আর বিভিন্ন ব্যস্ততায় সব সময় সব কথা মনে রাখা সম্ভব হয় না।

একটা ধারণা প্রচলিত রয়েছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমে স্মৃতির দৌড়। কিন্তু কম বয়সেও ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকে। আধুনিক জীবনযাপনের প্রভাব পড়ে স্মৃতির উপর। স্মৃতিশক্তির প্রখরতা সব সময় এক রকম থাকে না। কিছুতেই কোনও কথা মনে রাখতে পারছেন না যাঁরা, রোজ কয়েকটি ব্যায়াম করলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ভুজঙ্গাসন

মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এর পর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিতে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিন বার করুন। পরবর্তীকালে ৫-৬ বারও করতে পারেন।

বজ্রাসন

সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এর পর আস্তে আস্তে হাঁটু মুড়ে গোড়ালি জোড়া করে বসুন। উরুর উপর সোজা করে হাত দু’টি রাখুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। ২০ সেকেন্ড পর আস্তে আস্তে পুরনো ভঙ্গিতে ফিরে যান।

পদহস্তাসন

সোজা হয়ে পা দু’টি একটু ছড়িয়ে দাঁড়ান। ভাল করে শ্বাস নিয়ে নিন। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের সামনের অংশ মেঝের দিকে ঝুঁকিয়ে দিন। হাঁটু না ভেঙে হাতের সাহায্যে গোড়ালি স্পর্শ করুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকুন।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit