বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নায়ক ফারুকের মরদেহ আসবে কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৬৩ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি বলেন, আগামীকাল বিকালের মধ্যে ফারুকের মরদেহ দেশে আনা হবে। জানাজা ও দাফন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় আজ সকাল ১০টায় চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান এ অভিনেতা ।

জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন নায়ক ফারুক। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে বলে খ্যাত কবরী। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা।

তিনি প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল।

 

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit