শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

থাইল্যান্ডে সেনা-সমর্থিতদের ভরাডুবি, বিরোধীদের জয়জয়কার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় শেষের পথে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গণনা। নির্বাচনে ভরাডুবি হয়েছে দেশটির সামরিক-সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টির।

প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছে বিরোধী দলগুলো। এরই মধ্যে অধিকাংশ আসনে জয় পেয়েছে তারা। এ নির্বাচনের মাধ্যমে এক দশক ধরে চলা সামরিক শাসন বা তাদের আশীর্বাদপুষ্টদের প্রত্যাখ্যান করতে যাচ্ছে দেশটির মানুষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থাই ভোটাররা সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দল দু’টি জোট আলোচনার জন্য প্রস্তুত। প্রাথমিক ফলাফলে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, সংসদের ৫০০ আসনের মধ্যে ২৮৬টিতে জয় পেতে যাচ্ছে বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) ও থাকসিন সিনাওয়াত্রার দল ফিউ থাই। তবে দল দু’টি সরকার গঠন করতে পারবে কি না তা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। এজন্য ছোট ছোট দলগুলোর সঙ্গে তাদের চুক্তির প্রয়োজন হতে পারে।

২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। তবে এবার মুভ ফরোয়ার্ড পার্টি ও ফিউ থাই-এর মতো দলগুলোর বিপক্ষে শক্তিশালী নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল প্রাউতের দল। জরিপে সবচেয়ে এগিয়ে ছিল পেতংতার্ন সিনাওয়াত্রার ফিউ থাই। এরপরই ছিল এমএফপি। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit