শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্রেমিকের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে মোসা. তামান্না আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। শনিবার (১৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের  হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। তামান্না আক্তার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা মমিন মোল্লার মেয়ে। 

তামান্নার মামা শরিফুল আলম সৌরভ জানান, আমার ভাগ্নীর সঙ্গে মামুন খান শুভ (২৮) নামের এক ছেলের সঙ্গে দুই বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক চলাকালীন সময়ে নানান বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হতো। এ নিয়ে গত ১৬ এপ্রিল আমার ভাগ্নী ওই ছেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের উভয় পক্ষের মধ্যে চলমান ঝামেলা মিমাংসা না হওয়ায় শনিবার রাতে আমার ভাগ্নী অভিমান করে নিজ বাসায় আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যান। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শনিবার রাতে এক তরুণী আত্মহত্যা করেছে। তার পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছেন সে। পরিবারের সদস্যদের সম্মতিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit