মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় এর সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নূরীমা বেগম, ফাতেমা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মে মাসের দ্বিতীয় রবিবার ‘ বিশ্ব মা দিবস’ পালিত হয়।

সেই হিসেবে আজ ১৪ মে বিশ্ব মা দিবস। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। কবির ভাষায় – “ মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম ঝরুক স্নেহরাজি।” ‘মা’ ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ,মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘ বিশ্ব মা দিবস’ পালন করা হয়। তবে অনেকের মতে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।

 

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit