মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

পাকিস্তানে সামরিক আইনের গুজব, যা বলল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার এবং পরবর্তীতে সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশে সামরিক আইন (মার্শাল ল) জারি করার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে। তবে সেনাবাহিনী এ ধরনের গুজব প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’- শীর্ষক প্রগ্রামে যুক্ত হয়ে আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শরীফ বলেছেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, জেনারেল আসিম মুনির এবং তার অধীনে সিনিয়র সেনা নেতৃত্ব আন্তরিকভাবে গণতন্ত্রকে সমর্থন করে এবং তা করতে থাকবে। সামরিক আইনের প্রশ্নই আসে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিষয়টি নিয়ে বিস্তারিত বলার জন্য চাপাচাপি করলে ওই সেনা কর্মকর্তা পুনরায় বলেন, ‘কোনো পদত্যাগ কিংবা কোনো অবাধ্যতার ঘটনা ঘটেনি।’

মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, অভ্যন্তরীণ অস্থিরতা ও বহিরাগত ষড়যন্ত্র সত্ত্বেও দেশের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ। তিনি বলেন, সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেও সেনা নেতৃত্ব গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী। ‘সামরিক শাসন জারি করার প্রশ্নই আসে না,’ পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit