বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন।’ হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে দেখতে গিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আ স ম আবদুর রব বেশ কয়েদিন ধরে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন। এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান। তারা কিছু সময় আসম আবদুর রবের পাশে অবস্থান করেন।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আ স ম আবদুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। এদেশের স্বাধীনতা যুদ্ধে আসম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন। তিনি এখনও এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সাথে যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি সংগ্রাম করছি। আশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব, তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit