বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

পরিণীতি রাঘবের বাগদানে আমন্ত্রিত কারা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : শুভক্ষণের আর একদিনের অপেক্ষা। ১৩ মে শনিবার, দিল্লিতে ঘটা করেই হচ্ছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদান। ইতোমধ্যেই মুম্বাই ও দিল্লি ঘিরে সাজো সাজো রব। জোর খবর, ১৩ মে দিল্লির কাপুরথালা হাউস, কনট প্লেসে আংটি বদল সারবেন এই জুটি। ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি ও রাঘব। তবে তাদের বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন কারা?

জানা যাচ্ছে, তুতো বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই দিল্লিতে পৌঁছবেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে থাকছেন নিক জোনাস, তাদের ছোট্ট মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। নিমন্ত্রণ করা হয়েছে বলিউডের পরিচালক, প্রযোজক কারাণ জোহারকেও। থাকছেন পরিণীতির প্রিয় বন্ধু ব্যাডমিন্টন খেলোয়াড় সানিয়া মির্জা, থাকতে পারেন ফ্যাশান ডিজাইনার মাণীশ মালহোত্রা, তিনিই মূলত পরিণীতির বাগদানের পোশাক ডিজাইন করেছেন। এছাড়াও থাকছেন দুই পরিবারের আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুরা। ব্যক্তিগত পরিসরেই এই সেলিব্রেশন হচ্ছে বলে খবর। বাগদানের পর রাতে বন্ধুদের জন্য বিশেষ পার্টি রাখা হয়েছে। পরিণীতির দুই ভাই সহজ ও শিবাঙ্গ চোপড়াই নাকি সমস্ত আয়োজনের দায়িত্বে রয়েছেন। তবে যাদের নিয়ে এত ঘটা সেই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা কিন্তু এখনও তাদের সম্পর্ক নিয়ে কোনও কথা বলতে নারাজ।  তারা এখনও চুপ।

এদিকে জানা যাচ্ছে, পরিণীতি এবং রাঘব তাদের বাগদানের দিনও রং মিলিয়েই পোশাক পরবেন। রাঘব তার মামা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ডিজাইন করা আচকান পরবেন। আর পরিণীতি পরবেন মানীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা। সে যাইহোক, আপাতত তাদের সেই প্রতীক্ষিত মুহূর্তে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন  অনুরাগীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস  

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit