বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

আমাজন অঞ্চলে তেল ছড়িয়ে নতুন দুষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানির পাইপলাইন বুধবার আঘাতপ্রাপ্ত হলে আমাজন অববাহিকায় একটি নদীতে তেল ছড়িয়ে পড়ে দুষণ সৃষ্টি করেছে। নাশকতার কারণে এ ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় কোম্পানি পেট্রোইকুয়েডর এ কথা জানায়।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, পূর্বে লাগো অ্যাগ্রিওর উপকণ্ঠে নদীর কাছে ট্রান্স-ইকুয়েডরিয়ান পাইপলাইন সিস্টেমে (এসওটিই) নাশকতার করণে পাইপলাইন ছিদ্র হয়ে অপরিশোধিত তেল নির্গত হচ্ছে। তবে কি পরিমাণ তেল নির্গত হচ্ছে এবং কিভাবে এই নাশকতা চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

পেট্রোইকুয়েডর বলেছে, জরুরিভাবে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে, সাময়িকভাবে এর কার্যক্রম স্থগিত এবং ছড়িয়ে পড়া তেল উদ্ধার ও পরিচ্ছন্নতার জন্য কর্মীদের নিয়োগ করা হয়েছে।

টুইটারে প্রকাশিত ছবিতে তেল পানিতে মিলে যওয়া ঠেকাতে কোম্পানির কর্মীদের নদীর তীরে বাঁধ দিতে এবং নদীতে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিতে দেখা গেছে।

ইকুয়েডরীয় আমাজনের আদিবাসী জাতীয়তাবাদীদের কনফেডারেশন টুইটারে বলেছে, সুকুম্বিউস প্রদেশে তেল কোনেজো নদীতে মিশে নতুন পরিবেশগত বিপর্যয় বয়ে এনেছে।

আদিবাসীদের অধিকারের সমর্থক মার্কিন এনজিও অ্যামাজন ফ্রন্টলাইনস-এর টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে প্রচণ্ড চাপে পাইপলাইন থেকে প্রবল বেগে তেল বের হয়ে ভূমি ও পানি দূষিত হতে দেখা গেছে। এনজিওটি আরও বলেছে, ইকুয়েডরের আমাজনে খুব ঘন ঘন এ ধরনের ঘটনা ঘটছে, এসব ঘটনা আদিবাসী সম্প্রদায়ের জীবন ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলছে।

সূত্র : সংবাদ সংস্থা বাসস

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit