শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

পুকুর পাড়ে ৫ মাদকসেবীর মাদক সেবন, ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৫জন মাদকসেবীকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুল জান্নাত এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের ছফুর উদ্দিনের ছেলে আবদার হোসেন (২২), একই গ্রামের মদন মোহন রায়ের ছেলে মধুসূদন চন্দ্র(২৩), আফজাল হোসেনের ছেলে শাহজামাল (২০), একই ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (২৫) ও আব্দুল গফুরের ছেলে মন্জুরুল হক (২৩)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের  জাহাঙ্গীর আলমের পুকুর পাড়ে আটককৃতরা মাদক সেবন করছে। এমন একটি গোপন খবরে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে মাদক সেবনের সরঞ্জামসহ ওই ৫জন যুবককে আটক করে পুলিশ।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রওজাতুল জান্নাত। সাজাপ্রাপ্তদের বিকেলের পর পরই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোজাম্মেল হক।

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit