মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মো.ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন এবং একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।  

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট টু কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বিএসসি। তিনি বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল।

ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন।  পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে  নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা মারে। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন বিএসসি, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।    

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit