সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

গরমে ত্বকের বয়স ধরে রাখে ৫ পানীয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে অতিরিক্ত ঘাম হলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। সঙ্গে ত্বকও নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই বেশি করে পানি খেতে বলেন চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই। কিন্তু তাতে শরীরে পানির ঘাটতি মিটলেও ত্বকের জন্য প্রয়োজন আরও একটু যত্নের। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে পানি ছাড়াও ভরসা রাখবেন আর কোন কোন পানীয়ে?

১) ত্বকের বয়স ধরে রাখতে গ্রিন টি

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর গ্রিন টি ত্বকে যে কোনও ধরনের প্রদাহ দূর করে। শরীর থেকে টক্সিন দূর করে ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।

২) ত্বকের বয়স ধরে রাখতে অ্যালোভেরার রস

বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ অ্যালো ভেরার রস খেলে পেটের বহু সমস্যার নিরাময় হয়। পেট ভাল থাকলে তার প্রভাব পড়ে ত্বকে। অ্যালো ভেরার রসে থাকা অ্যামাইনো অ্যাসিড ত্বকে প্রদাহ দূর করতে সাহায্য করে।

৩) ত্বকের বয়স ধরে রাখতে টমেটো রস

সূর্যের আলোয় থাকা অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। টমেটোর মধ্যে থাকা লাইকোপেন নামক যৌগটি রোদ থেকে হওয়া ক্ষতি থেকে ত্বককে বাঁচায়।

৪) ত্বকের বয়স ধরে রাখতে গাজরের রস

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য জরুরি হল ভিটামিন এ। গাজরের রস হল ভিটামিন-এর প্রাকৃতিক উৎস। নিয়মিত গাজরের রস খেলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে।

৫) ত্বকের বয়স ধরে রাখতে ডাবের পানি

ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট। তা শরীরের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের তারুণ্য ধরে রাখতেও বেশ কার্যকর ডাবের পানি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit