শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম

১৪ দফা দাবিতে জাবি কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন এবং প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারীরা। বুধবার (১০ই মে) বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু। 

তাদের দাবিগুলো হলো- কর্মচারীদের পদোন্নতি নীতিমালায় ৮৩ ও ৮৪ নং ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতার ন্যায় ৮৫ নং ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতা একই করা এবং উচ্চতর বেতন প্রদান,  তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নৈশ্য ভাতা প্রদান, সকল কর্মচারিদের ওভারটাইম বেসিক হারে প্রদান, দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ, সরকার ঘোষিত সাধারণ ছুটির টাকা ওভারটাইম হিসেবে প্রদান করা, ভর্তি পরীক্ষার বিভাগীয় শর্ত বাতিল করে শুধু পাশ নম্বর পেলেই পোষ্যদের ভর্তি করা, বাস ড্রাইভারদের ন্যায় বাস কন্ডাক্টরদের ওভারটাইম দেয়া, কর্মচারীদের পুরাতন বাসার ভাড়া কমানো, রাঙ্গামাটি কবরস্থান সংস্কার করা, রাঙ্গামাটি বর্জ্য ব্যবস্থাপনা স্থানান্তর করা, কর্মচারীদের ইভেনিং ও উইকেন্ড সার্টিফিকেট পদন্নোতিতে মূল্যায়ন করা, কলাবাগান জামে মসজিদে ইমাম নিয়োগ, কলাবাগান এলাকায় পানি সংযোগ দেয়া, শহীদ সালাম বরকত হল থেকে কলাবাগান মসজিদ পর্যন্ত রাস্তায় বিদ্যুৎ সংযোগ দেওয়া।

জাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু বলেন, ইতোপূর্বে প্রশাসনের কাছে দাবিগুলো জানালেও তারা মানেনি। তাই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit