শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম

‘ইউক্রেন যুদ্ধে সুবিধা নিতে রাশিয়া বিশ্বব্যাপী ক্ষুধাকে ব্যবহার করছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে সুবিধার জন্য বৈশ্বিক ক্ষুধাকে কাজে লাগানোর অভিযোগ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মঙ্গলবার রাশিয়াকে ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তি আবারো নবায়নের চাপ দিয়েছে। জাতিসংঘ এবং তুরস্কের কূটনীতির পর গত জুলাই থেকে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে ইউক্রেনীয় শস্য বন্দর দিয়ে রপ্তানির অনুমতি দেওয়া হয়। বিশ্বে খাদ্য ঘাটতি কমাতে এবং মূল্য হ্রাসে এ উদ্যোগ নেওয়া হয়। 

তিনি পুনরায় খাদ্যশস্য রফতানি বন্ধ করার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মানুষের ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, রাশিয়ার ‘ব্ল্যাক সি গ্রিন ইনিশিয়েটিভ’ পুনরায় স্বাক্ষর করা উচিত এবং অবিলম্বে তা করা উচিত।

ক্লেভারলি বলেন, এ সংঘাতের সময় সুবিধা নিতে বিশ্বের সবচেয়ে দরিদ্র কিছু মানুষের ক্ষুধাকে ব্যবহার করা রাশিয়ার সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। রুশ কর্মকর্তারা বলছেন, তারা এ উদ্যোগের সমান্তরাল অংশে অগ্রগতি দেখেননি, যা রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিকে বাধাহীন করার সুযোগ তৈরি করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit