বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। কিছু কারণে তিনি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। 

মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করব।

তার সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখব ঠিক করে ফেলেছি। এত আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সব কিছু গুছিয়ে নামছি।

ডিপজল দাবি করেন, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit