বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বুবলীর দুই গান সর্বাধিক ভিউ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : শবনম বুবলীর দুটি গান সবচেয়ে বেশি ভিউ হয়েছে। প্রথমটি হলো— ‘লিডার, আমিই বাংলাদেশের’ গান ‘সুরমা সুরমা’। অন্যটি হলো— ‘লোকাল’ সিনেমার ‘খেলা হবে’। 

‘সুরমা সুরমা’ গানটি সব মিলিয়ে ১২ মিলিয়নের বেশি দেখা হয়েছে। ফলে ঈদুল ফিতরের সর্বাধিক আলোচিত ও ভিউয়ের বিচারেও এগিয়ে রাখা হচ্ছে গানটিকে। 

সিনেমা মুক্তির আগেই প্রচারণার অংশ হিসেবে গানটি প্রকাশ করা হয়। ইমরান ও কোনাল গানটিতে কণ্ঠ দিয়েছেন আর ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। 

গানটি আরটিভির ফেসবুক, ইউটিউব, শাকিব খান-বুবলীর ফেসবুক পেজ ও সংগীতায়োজক নাভেদ পারভেজের পেজে আপলোড করা হয়। 

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গানটি আরটিভির ইউটিউবে ৪.৩ মিলিয়ন, ফেসবুক পেজে প্রায় ১ মিলিয়ন, শাকিব খানের পেজে ১.৫ মিলিয়ন, বুবলীর পেজে ১.৩ মিলিয়ন, কোনালের পেজে ১.৫ মিলিয়ন, ইমরান মাহমুদুলের পেজে ১.৫ মিলিয়ন এবং নাভেদ পারভেজের পেজে ১.৫ মিলিয়ন ভিউ হয়েছে। 

‘সুরমা সুরমা’ গানের গীতিকার জাহিদ আকবর বলেন, অনেক শ্রোতাপ্রিয় গান লিখেছি। তবে আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানে। 

জাহিদ আকবর আরও বলেন, ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! সবার কাছে আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

ইমরান বলেন, ‘জাহিদ আকবরের লেখা নাভেদ ভাইয়ের সংগীতে সুরমা সুরমা গানটি শাকিব ভাইয়ের আমার এবং কোনালের গানটি দারুণ কিছু কম্বিনেশনের। ’

তিনি আরও বলেন, বাংলা ভাষার ছবির যত গান এসেছে, ঈদে সবচেয়ে এগিয়ে সুরমা সুরমা। দর্শক শাকিব ভাইকে কতখানি পছন্দ করেন, সেটি এই গানের দিকে তাকালেই বুঝতে পারা যায়।

সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমা এবার ঈদে মুক্তি পায়। এই ছবির ‘খেলা হবে’ গানটিও বেশ সাড়া ফেলে। 

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সব মিরিয়ে ১০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন খেলা হবে গানটি।

 

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit