শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জালাল মিয়া নামের এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৯ মে) বিকেলে সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকায় বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম।

মো. আরিফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করি। ঘটনার সত্যত্য পেয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit