বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শাকিবের অধ্যায় শেষ বিষয়ে যা বললেন বুবলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক শেষ বলে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেছেন, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

শাকিবের এমন বক্তব্যের বিষয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বুধবার (১০) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন,

মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে। কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমধ্যে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!!

শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো…।

ঈদের স্মৃতি স্মরণ করে বুবলী লিখেছেন, আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদসহ একসঙ্গে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার (শাকিব) আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি…।

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগে আমরা এই ঈদ এবং ঈদের পরও একসঙ্গে থেকেছি। টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?

এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে, শেহজাদ বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।

বুবলী শাকিবকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।

আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না…।

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়।

অনেকটা সময় পার হয়ে গেছে। এখন নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল।

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। আর শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit