বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড়ে গুজরাট

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে গুজরাট টাইটান্স। আইপিএল ১৬তম আসরের ৫১তম ম্যাচে রোববার মুখোমুখি হয় গুজরাট-লখনৌ সুপার জায়ান্টস। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লখনৌ। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।

১২.১ ওভারে ১৪২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান। ৪৩ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮১ রান করে ফেরেন তিনি। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের সঙ্গে ২৩ বলে ৪২ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ২৫ রান করে ফেরেন। 

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শুভমান। ৫১ বলে দুটি চার আর ৭টি ছক্কার সাহাযে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ‘মিলার কিলার’। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহ করে গুজরাট। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit