রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

ফ্রিজে আম দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬১ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : আম খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। বছরের এই মৌসুমের জন্য অধীর আগ্রহে সারাবছর অপেক্ষা করে থাকেন আমপ্রেমীরা। একসঙ্গে বেশি আম কিনলে অনেক সময় সংরক্ষণ করাও বেশ কঠিন হয়ে পড়ে। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আম।

ফ্রিজে আম রাখতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. আম টুকরো করে কেটে নিন। আঁটির চারপাশ থেকে আম কেটে নিয়ে আঁটি ফেলে দিন। এবার বক্সে আমের টুকরো নিয়ে মুখবন্ধ করে নিন শক্ত ঢাকনা দিয়ে। রেখে দিন ডিপ ফ্রিজে।

২. জিপলক ব্যাগেও আম সংরক্ষণ করতে পারেন। এ জন্য আম ছোট টুকরা করে কেটে জিপলক ব্যাগে নিন। মুখবন্ধ করে সামান্য একটু ফাঁকা রাখুন। ঐ ফাঁকা অংশ দিয়ে স্ট্র ঢুকিয়ে ভেতরে থাকা বাতাস বের করে মুখ পুরোপুরি সিল করে দিন। রেখে দিন ফ্রিজারে। এক একটি ব্যাগে বেশি আম না রেখে অল্প অল্প করে রাখুন।

৩. আম আস্তভাবেও সংরক্ষণ করতে পারেন। এ ক্ষেত্রে থেঁতলে যাওয়া, পচা ও পোকা ধরা আম বাদে ভালো পাকা আম সংগ্রহ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন যাতে আমের ওপর কষ লেগে না থাকে। এবার নরম কাপড় দিয়ে আমগুলো মুছে নিন।

শুকনো আমগুলো প্রথমে কাগজের ব্যাগে অথবা পত্রিকা দিয়ে মুড়িয়েও নিন। এরপর সেগুলোকে কাপড়ের ব্যাগে নিয়ে সবশেষে কাপড়ের ব্যাগটাকে পলিথিন ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

৪. চাইলে আম ব্লেন্ড করেও ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। চায়ের কাপ, আইসক্রিমের কাপ কিংবা আইস কিউব বানানোর ছাঁচে আমের ব্লেন্ড ঢেলে নিন। সেটাকে ডিপ ফ্রিজে রাখুন। আম জমে শক্ত হয়ে গেলে বের করে নিন। এবার জমে যাওয়া আমের জুস জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit