শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

ব্রাহ্মণবাড়িয়া মোটরসাইকেলের ট্যাংকি ভেতর  অভিনববাবে মাদক পাচারকালে গ্রেফতার ১

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ট্যাংকি ভেতর জ্বালানী তেলের সাথে অভিনব কায়দায় গাঁজা রেখে পাচারকালে মোঃ আলী (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালাই হাইওয়ে পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে তল্লাশি চালিয়ে ট্যাংকির ভেতরে পলিথিন দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সে মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে শহরের পৈরতলা এলাকায় নিয়ে যাচ্ছিল।

সে চতুরতার সাথে ট্যাংকিতে কম তেল বহন করে ট্যাংকির উপরের অংশে গাঁজাগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে বহন করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit