সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ককে বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় বাণিজ্য কমিশনার এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস। সেই সঙ্গে এই সম্পর্ক বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ভালদিস ডোমব্রোভস্কিস ইইউ-বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ সংলাপের ওপর গুরুত্বারোপ করে ইইউ-বাংলাদেশ চেম্বার অব কমার্সকে ইউরোপীয় ও বাংলাদেশি ব্যবসায়ীদের একত্র হওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন। তিনি শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনায় বাংলাদেশের অভিযোজনেরও প্রশংসা করেন। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্টকে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যতে ইইউর আরও বৃহত্তর ভূমিকার বিষয়ে জানান শাহরিয়ার আলম।

এ সময় বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই পক্ষের সম্পর্ককে পরের ধাপে উত্তরণের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে। এর আগে শুক্রবার সকালে ব্রাসেলসে ইউরোপিয়ান পলিসি সেন্টারে ‘ইপিসি টকস জিওপলিটিক্স’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনীতির ক্ষেত্রে ভূমিকা, ইইউ-বাংলাদেশ সম্পর্ক, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রভাব, বৈশ্বিক শান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় কূটনীতিক, বিশেষজ্ঞ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit