সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

রাশিয়ার সেই কিনঝাল মিসাইল মাঝ আকাশেই গুঁড়িয়ে দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত রাশিয়ার সেই অত্যাধুনিক কিনঝাল মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। সাম্প্রতিক অতীতে এই প্রথমবার মাঝ আকাশেই অত্যাধুনিক হাইপারসোনিক রুশ ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইউক্রেন। আল জাজিরা ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট মিসাইল পেয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। সেই সিস্টেম ব্যবহার করেই রুশ ব্য়ালেস্টিক মিসাইল গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা অলেসচুক জানিয়েছেন, রাশিয়ার শহর থেকে কিনঝাল ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়। কিন্তু আগেভাগেই সেই হামলা নিয়ে সতর্ক হয়ে গিয়েছিল ইউক্রেন। ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই প্রথমবার মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করল কিয়েভ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মিগ-৩১ এয়ারক্র্যাফট থেকে কেএইচ-৪৭ মিসাইল ছুড়েছিল রুশ বাহিনী।

প্রসঙ্গত, কিনঝাল সবচেয়ে অত্যাধুনিক রুশ অস্ত্র। ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অস্ত্রটি। শব্দের চেয়েও ১০ গুণ জোরে ছোটে মিসাইলটি। সেই অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করে ইউক্রেন রাশিয়াকে বড় ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ফেলেছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রকাশিত এ সংক্রান্ত ফুটেজে দেখা গেছে, দ্রুত ধোঁয়ায় ঢেকেছে গোটা শহর। ছড়িয়েছে আগুনও।

সবমিলিয়ে ইউক্রেনের শহরটির ভয়াবহ অবস্থা। গত বছরের ২৪  ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েক মাস পর থেকেই বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। কারণ কৌশলগত দিক থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 

 

 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit