বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

‘পাঠান’ এর বিনিময়ে ভারতে যাচ্ছে ‘পাঙ্কু জামাই’

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৭ Time View
বিনোদন ডেস্ক : সম্প্রতি শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, সাফটা চুক্তি অনুযায়ী বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করা হয়েছে। আর এর বিনিময়ে ভারতে রফতানি হতে যাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আবদুল মান্নান। এদিকে, গত ৪ মে বাংলাদেশে মুক্তির জন্য সেন্সরের ছাড়পত্র পায় ‘পাঠান’। সেন্সর পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনে বাধা থাকল না।

অনন্য মামুন বলেন, ‘আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’ এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। 

উল্লেখ্য, এর আগে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এল।

যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’।  বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit