শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নবাবগঞ্জে চোর চক্রের অন্যতম সদস্যসহ তিন জন আটক

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৮ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ।

আটককৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার কুশদহ মাদ্রাসা পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন। জাকির হোসেন এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত। এমনকি সে আন্তঃজেলা চোর চক্রের একজন অন্যতম সদস্য। তার নামে বিভিন্ন থানায় ১০টির বেশি চুরি ও মাদক মামলা রয়েছে। সে তিনটি চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। অপর ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, উপজেলার কালিয়া গ্রামের মৃত মোতালেব হোসেনর ছেলে বুলবুল মিয়া (৩২), আজিজার রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (৩০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ বলেন, দীর্ঘদিন আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কট এর মাধ্যমে সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit