বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

‘কোহলি-গম্ভীর ইস্যুতে বোর্ডকে এগিয়ে আসতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়ান বর্তমান তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আইপিএলের ম্যাচ শেষে গম্ভীর-কোহলির প্রকাশ্য এ বিবাদ মেটাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি। 

ভারতীয় তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং আইপিএল বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট। বিশ্বের অনেক মানুষ আইপিএল এবং কোহলির মতো তারকাদের ফলো করে। গম্ভীর-কোহলির এই বিবাদ মোটেও সন্তোষজনক নয়। স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা খেলার জন্য ভালো। এই ধরণের সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমস্যার সমাধাণ করতে হবে। 

তিওয়ারি আরও বলেন, তারা দুজনই আইকন ক্রিকেটার। তাদের মধ্যে এরকম চলতে পারে না। আইকনরা খেলা ছেড়ে দিলেও তাদের ভক্ত-সমর্থকরা মনে রাখেন। গম্ভীর ভারতের দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু তার সেই অবদান মানুষ ভুলে যাবে এমন আগ্রাসী মনোভাবের কারণে। কাজেই এ রকম দৃষ্টান্ত স্থাপন করা মোটেও উচিত নয়।

গত সোমবার লখনৌ সুপার জায়ান্টকে হারানোর পর মুখে আঙুল দিয়ে গৌতম গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

এদিন আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে বিরাট কোহিলদের বেঙ্গালুরু। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয় লখনৌ। ১৮ রানের জয় পায় বেঙ্গালুরু। 

ম্যাচ শেষে বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিরাট কোহলি জার্সি খুলে ড্রেসিংরুমে হেঁটে বেড়াচ্ছেন আর বলছেন- ‘এটা একটা মধুর জয়। এভাবেই এগিয়ে যাও। প্লে-অফ বিবেচনায় নিলে লখনৌর বিপক্ষে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়। মাঠে আমরাই বেশি সমর্থন পেয়েছি। এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। এটা বুঝিয়ে দিয়েছে, সবাই দল হিসেবে আমাদের কতটা পছন্দ করে। ছোট সংগ্রহ গড়েও আমরা নিজেদের চরিত্র দেখিয়েছি। সবার মধ্যে বিশ্বাস ছিল, আমরা পারব।’

ইউটিউবে কোহলির সেই ভিডিওটা বেশি আলোচনায় এসেছে গম্ভীরের সঙ্গে বাদানুবাদের কারণে। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কাউকে বার্তা দেওয়ার ভঙ্গিতে বিরাট কোহলি বলেছেন, যদি তুমি এটা দিতে পার, তাহলে নিতে পারার মানসিকতাও থাকতে হবে। নিতে না পারলে দিতে এসো না।

এর আগে গত ১০ এপ্রিল বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলিদের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করে শেষ বলে ১ উইকেটে জিতেছিল গম্ভীরের দল। ম্যাচের পর বেঙ্গালুরুর দর্শকের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ইঙ্গিত করেছিলেন গম্ভীর। কাল লখনৌর মাঠে ফিরতি লেগে বেঙ্গালুরুর জয়ের পর কোহলিও একই ভঙ্গি করে তা ফেরত দিয়েছেন। এ নিয়েই লেগে যায় দুজনের। 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit