রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

মিষ্টির লোভ সামলাবেন যে ৫ টোটকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তারা সহজে তা ছাড়তে পারেন না। তাও যদি কেউ মনের জোরে মিষ্টি, চকলেট, আইসক্রিম ছেড়েও দেন, তা হলেও চায়ে চিনি দেওয়া বা সকাল-বিকেল নানা রকমারি কেক-বিস্কুট খেয়ে ফেলা বন্ধ একেবারে বন্ধ করে দেওয়া বেশ কঠিন। ছেড়ে দিলেও হঠাৎ হঠাৎই মিষ্টির জন্য মন ছটফট করতে শুরু করে। অনেকের আবার দীর্ঘ সময় ধরে মিষ্টি না খেলে মন বিষণ্ণও হয়ে পড়ে। তখন মনে হয়, এক টুকরো চকলেট খেয়েই ফেলি! কিন্তু বোঝার আগেই হয়তো গোটা চকলেটটাই শেষ করে ফেলেন। এভাবে ওজন কমানোও হয় না। আবার শরীরে নানা রকম রোগও বাসা বাঁধে।

মনে রাখতে হবে, মিষ্টি খাওয়ার ইচ্ছে কিন্তু মূলত মনের খিদে, শরীরের নয়। খুব খিদে পেলে যে মিষ্টি খেতে ইচ্ছে করে তেমনটা কিন্তু নয়, বরং আমাদের মন ভাল করার জন্যেই মূলত মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগে। তাই একটু সতর্ক থাকলেই চিনি বাদ দিতে পারবেন রোজকার খাদ্যতালিকা থেকে। কী ভাবে তা সম্ভব। >> যখন মিষ্টি খাওয়ার ইচ্ছে করবে তখন এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন। পানি খেলে পেট ভরে যায়, মিষ্টি খাওয়ার ইচ্ছে কমে।

>> নিয়মিত মাল্টিভিটামিন খেলে শরীরে জরুরি পুষ্টিগুণের ঘাটতি হবে না। তা হলে মিষ্টি খাওয়ার প্রবণতাও কমে যাবে। তবে ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

>> অল্প মাত্রায় বারে বারে খাবার খাওয়ার অভ্যাস করুন। খালি পেটে থাকবেন না। খিদের মুখে সামনে মিষ্টি দেখলে বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়।

>> প্রোটিন বেশি করে খান। মাছ, মাংস বা ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। খিদেও কম পায়। খিদের মুখে ডিম সেদ্ধ খেতে পারেন। তা হলে মিষ্টি জিনিস খাওয়ার প্রবণতা দূর হয়। এছাড়া ড্রাই ফ্রুটসও খেতে পারেন। বাদামের সঙ্গে কয়েকটা কিশমিশ থাকলে মনও ভরে যাবে, শরীরের ক্ষতিও হবে না।

>> ফল খান মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে। স্ট্রবেরি, কমলালেবু, আঙুর বা মোসাম্বির মতো মিষ্টি ফল খেলে আর চিনি খাওয়ারও ইচ্ছে করবে না। মিষ্টি খেতে ইচ্ছে করলে পিনাট বাটার দিয়ে কলা খেতে পারেন। এছাড়া দইয়ের সঙ্গে সব রকম ফল মিশিয়ে ফ্রুট স্যালাড কিংবা ফ্রুট চাটও খেতে পারেন।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit