বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলার জয়ন্তী গ্রামে হাঁস ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত-১॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুররের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির জয়ন্তী গ্রামে হাঁস ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মোছাঃ মাজেদা খাতুন (৪৫) নামে এক নারী আহত হয়। ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির জয়ন্তী গ্রামের মৃত তফির উদ্দীন এর পুত্র মোঃ মকছেদুল ইসলাম এর অভিযোগে জানা যায় যে, গত ০৩/০৫/২০২৩ইং তারিখে তার বোন মোছাঃ মাজেদা খাতুন বাড়ীর সংলগ্ন জমিতে প্রতিপক্ষ মোঃ তমিজ উদ্দীন এর হাঁস ধান ক্ষেতে গিয়ে ধান খাচ্ছিল।

এ সময় মোছাঃ মাজেদা খাতুন বাঁধা দিতে গেলে তাকে মোঃ তমিজ উদ্দীন এর পুত্র মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ জিয়ারুল রহমান (২৫), মোঃ হাসানুর রহমান (৩২), মোঃ রেজাউল হক (২৮) তারা দলবদ্ধ হয়ে বাড়ীর সামনে মোঃ জমির উদ্দীন মন্ডল এর স্ত্রী মোছাঃ মাজেদা খাতুনকে বেধম মারপিট করে।

এ সময় মোঃ আব্দুল করিম এর স্ত্রী মোছাঃ পারুল (৪৫) তাকে উদ্ধার করতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তাকে মারপিট করে এবং তাকে হত্যার চেষ্ঠা করে। এই ঘটনায় স্থানীয় লোকজন ও তার ভাই মোঃ মকছেদুল ইসলাম তাকে উদ্ধার করে ঐ দিনে রাত্রী আনুমানিক ১১টায় চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসাপাতালে ভর্তি করান।

বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে তার ভাই মোঃ মকছেদুল ইসলাম জানান, আমার বোন সুস্থ্য হয়ে উঠলেই আমি প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit