বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে : থানায় জিডি নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নে আইন মন্ত্রীর গন সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের সবকটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন, স্থানীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য প্রায় ১০টি স্পটে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল পৌনে ১১টায় ১ম পথসভার মাধ্যমে নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু করেন আইনমন্ত্রী। এর পর গোয়াল গাংগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় পথ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হারুন মিয়া। তিনি স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রীর নিকট এলাকাবাসীর পক্ষে উন্নয়নের ব্যাপারে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পথসভায় ৭নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক, নারী পুরুষ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। 

প্রথমবারের মতো একজন মন্ত্রীর আগমনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনমন্ত্রী কে এক নজর দেখতে এলাকার সকল শ্রেণীর নারী পুরুষ জড়ো হন সভাস্থলে। এসময় আইনমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের সুখে-দুখে পাশে আছি, সকলের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতেও আপনাদের সেবা করতে চাই। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার উন্নয়নের স্বার্থে তারা আবারো এডভোকেট আনিসুল হককে নৌকা প্রতীকে ভোট দিয়ে মন্ত্রী হিসেবে দেখতে চাই। পরে আইন মন্ত্রী পরবর্তী পথসভায় যোগ দিতে মোটরসাইকেল যোগে শোনলৌহঘর পৌছান। 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit