বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে: রমা বিজয় সরকার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও।

তিনি আরো বলেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণারও উৎস। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে। খেলাধুলার জয় পরাজয় থেকে মানুষ খুব সহজে জীবনের জয়-পরাজয়গুলোকেও মেনে নিতে শেখে।তিনি বুধবার (৩ মে) সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জহুর আহমদ সভাপতিত্বে ও সুরাইয়া আক্তার মাইশা এবং রুহামার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সচিব প্রফেসর কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. কবির খান।এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit