মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ড্রোন হামলায় পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ মস্কোর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। প্রতিবেদনে বলা হয়- প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থায় এ খবর প্রকাশ করা হয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। তাছাড়া হামলায় ক্রেমলিনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ক্রেমলিন সতর্ক করে বলেছেন,  তারা এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছেন এবং রাশিয়া এর জন্য প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে।
 
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, আগামী ৯মে বিজয় দিবস উপলক্ষে প্যারেডের ঠিক আগ মুহুর্তে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ক্রেমলিন এই হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসাবে মূল্যায়ন করেছে । তবে ড্রোন হামলার পরও পুতিন তার সময়সূচীর পরিবর্তন করেননি । তিনি যথারীতি তার কাজ করছেন।
 
আরআইএ এর মতে,পুতিন তখন ক্রেমলিনে ছিলেন না । এদিন ‍তিনি মস্কোর বাইরে তার নভো ওগারিওভো বাসভবনে কাজ করছিলেন। তবে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউক্রেন। হামলা নিয়ে কোনও প্রমান ‍দিতে পারেনি ক্রেমলিন। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit