রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

গরমে ঘুরতে গেলে যে বিষয়গুলো মানা জরুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে গরমকাল। বেড়েছে রোদের তীব্রতা। এই সময় অনেকেই ভ্রমণ থেকে দূরে থাকেন। কিন্তু যারা ভ্রমণপিপাসু তাদের আটকে রাখা দায়। তাই গরমেও কোথাও ঘুরতে গেলে কিছু বিষয় বিবেচনায় রাখা জরুরী এজন্য গরমে কোথাও ঘুরতে যাওয়ার আগে সঙ্গে বেশ কিছু জিনিস নেওয়া উচিত। পাশাপাশি সুস্থ থাকতে মেনে চলতে হবে কয়েকটি বিষয়। চলুন তবে জেনে নেওয়া যাক গরমে ভ্রমণের সময় যেসব বিষয় মেনে চলবেন-

১. আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন ও সেখানকার আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে আগেই জেনে নিন। তারপর সে অনুযায়ী প্রস্তুতি নিন।

২. ভ্রমণের সময় বেশিরভাগ মানুষই বমি করেন। গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়। তাই গাড়িতে ওঠার আগে বা পরে মসলাদার কোনো খাবারই খাওয়া উচিত নয়। তাই ভ্রমণের সময় ব্যাগে জ্বর, ঠান্ডা, কাশি, স্যালাইন, গ্যাস ও বমির সমস্যার ওষুধ রাখুন। এ ছাড়া সঙ্গে পানি নিতে ভুলবেন না।

৩. ব্যাগে মনে করে সানস্ক্রিন ক্রিম নিয়ে যাবেন। অতিরিক্ত রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তাই অন্তত ছয় ঘণ্টা পর পর মুখ পরিষ্কার করে সানস্ক্রিন লাগাতে পারেন।

৪. ভ্রমণে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। এ সময় সুতির কাপড়ের বিকল্প নেই। যতটা সম্ভব ঢিলেঢালা ও খোলামেলা পোশাক পরুন।

৫. ব্যাগে সবসময় সানগ্লাস রাখবেন। যা আপনার চোখকে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করবে। কিছুক্ষণ পর পর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এতে আরাম লাগবে।

৫. ব্যাগে অবশ্যই টিস্যু পেপার রাখতে হবে। ঘাম মোছার জন্য রাখতে পারেন সুতি রুমাল। পায়ে পরতে পারেন হালকা স্যান্ডেল টাইপ জুতা।

৬. মোবাইলের চার্জারসহ পাওয়ার ব্যাংক, ক্যামেরা সঙ্গে নিয়েছেন কি-না চেক করে দেখুন।

৭. সঙ্গে ভারি কোনো খাবার নয় বরং হালকা খাবার নিন। বিস্কুট, কেক, মুড়ি, চিড়া ইত্যাদি নিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit