শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঘোড়াঘাট উপজেলায় চুরি সন্দেহে শিশুকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান আটক॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি সন্দেহে শিশুকে মারপিট। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি এবং চেয়ারম্যান থানায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার আবিরেরপাড়া গ্রামের জামাল শেখের পুত্র মোঃ সাগর মিয়া (১৩) কে বিরাহিমপুর গুচ্ছগ্রামের মোঃ পারভেজ মোশারফের বেকারীর দোকানে চুরি সন্দেহে গত ১লা মে বেলা ১টায় আশ্রয়ন প্রকল্পের বাড়ী থেকে সাগরকে বের করে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বেদম মারপিট করে এবং উক্ত বাড়ী থেকে সাগর মিয়ার মাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। মারপিটের পর ঘটনাস্থলেই সাগর মিয়া অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনা ঘোড়াঘাট থানা জানতে পেরে সঙ্গে সঙ্গে এস,আই মোজাফফর হাসপাতালে গিয়ে শিশু সাগরের মুখে সব কিছু শুনে ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন। এই ঘটনায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির এর সাথে গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যান এর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। যাহার মামলা নং-১, তারিখ ০২/০৫/২০২৩। শিশুটিকে মারপিট করায় মারাত্বক আহত অবস্থায় শিশু সাগর মিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit